• সিলেট, দুপুর ১২:৫৫, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বুরজান চা বাগানে অ ভি যা নে পুলিশ, আ ট ক ১২

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
বুরজান চা বাগানে অ ভি যা নে পুলিশ, আ ট ক ১২

Manual8 Ad Code

বুরজান চা বাগানে অ ভি যা নে পুলিশ, আ ট ক ১২

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code

 

রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ দিকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মোঃ রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।

 

পুলিশ জানায়, রবিবার মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান উত্তর লাইন ফরিদ স্টোর হতে প্রকাশ্যে ঝাণ্ডু-মুন্ডু জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Manual6 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com