• সিলেট, সন্ধ্যা ৭:৫২, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালাল মাজারে সিলেট জেলা প্রশাসকের জুতা চু রি!

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
শাহজালাল মাজারে সিলেট জেলা প্রশাসকের জুতা চু রি!

Manual7 Ad Code

শাহজালাল মাজারে সিলেট জেলা প্রশাসকের জুতা চু রি!

নিজস্ব প্রতিবেদক

সিলেটের হযরত শাহজালাল মাজারের টাকা গণনার সময় জুতা চুরি হয়েছে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দানবাক্সের টাকা গণনা হয়। এরপর সন্ধ্যায় দানবাক্সের হিসেব ঘোষণার পর জুতা ছাড়া ফিরতে দেখা যায় প্রশাসনের ওই কর্মকর্তাকে।

 

Manual6 Ad Code

৩৫ দিন পর শনিবার সকালে খোলা হয় শাহজালাল মাজারের দানবাক্স। এরপর দিনভর গণনা শেষে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে দানবাক্সের মোট হিসেব ঘোষণা করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় জেলা প্রশাসক তার জুতা খুঁজে পাননি। পরবর্তীতে জুতা ছাড়াই তাকে সেখান থেকে ফিরতে দেখা যায়।

 

কড়া নিরাপত্তার মধ্যে মাজার প্রাঙ্গণে খোদ জেলা প্রশাসকের জুতা চুরির এই ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

 

প্রসঙ্গত, শনিবার টানা ৫ম বারের মত শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়। এবার দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফায় দানবাক্সে জমা হওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা। সর্বশেষ গণনায় নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com