• সিলেট, সন্ধ্যা ৬:২১, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যে সব সাংবাদিক এই সব জায়গা থেকে টাকা নেয় তাদের আইনের আওতায় আনা হোক

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
যে সব সাংবাদিক এই সব জায়গা থেকে টাকা নেয় তাদের আইনের আওতায় আনা হোক

Manual5 Ad Code

সিলেটের পাঠানপাড়া থেকে আ ট ক ৪ (যে সব সাংবাদিক এই সব জায়গা থেকে টাকা নেয় তাদের আইনের আওতায় আনা হোক)
অনলাইন ডেস্ক

 

সিলেটের মোগলাবাজার এলাকায় দোকানের ভেতরে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

 

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার দিরাইল এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে রাসেল (৩৫), হবিগঞ্জের মাধবপুর থানার বামেশ্বর এলাকার মৃত আলী রেজার ছেলে মোঃ ফারুখ মিয়া (৩৫), সুনামগঞ্জের শিম্বরপুর এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৫) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট লাল মিয়ার বাসার ভাড়াটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাহজাদপুর এলাকার মিছির মিয়ার ছেলে আব্দুল করিম (৩০) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট বারেকের বাসার ভাড়াটিয়া।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার ফারিয়া স্টোর নামীয় দোকানের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual2 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার ননএফআইআর নং-৮৯,তারিখ-০১/১২/২০২৫খ্রিঃ, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com