• সিলেট, রাত ১০:১৬, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৫টি স্লিপার বাস সার্ভিসকে বড় জ রি মা না

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬
সিলেটে ৫টি স্লিপার বাস সার্ভিসকে বড় জ রি মা না

Manual5 Ad Code

সিলেটে ৫টি স্লিপার বাস সার্ভিসকে বড় জ রি মা না

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় স্লিপার বাস সার্ভিসের পাঁচটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সিলেট বিআরটিএ। যৌথ এই অভিযানের সময় অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিসের জন্য এবং বিভিন্ন অপরাধে ওই বাস সার্ভিসগুলোকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিত সাড়ে ৩টার দিকে এই শুরু হওয়া এই অভিযান শেষ হয় ৫টার দিকে। অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় তার সাথে অভিযানে সহযোগিতা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

Manual8 Ad Code

 

জানা যায়, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় দূরপাল্লার ব্যাপক বাস সার্ভিসের কাউন্টার রয়েছে। ওই কাউন্টারগুলোতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিত সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় বিভিন্ন অপরাধের জন্য ‘জেদ্দা এক্সপ্রেক্সকে ১৫ হাজার,’ ‘লন্ডন এক্সপ্রেসকে ১৫ হাজার,’ ‘ইম্প্রেরিয়াল এক্সপ্রেক্সকে ১৫ হাজার,’ ‘বেঙ্গল পরিবহনকে ১৫ হাজার,’ ‘প্যারাডাইস এক্সপ্রেক্সকে ১৫ হাজার,’টাকা জরিমানা করা হয়। সর্বমোট পাঁচটি বাস সার্ভিসকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

Manual7 Ad Code

অভিযান শেষে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, ‘স্লিপার বাসের কোনো অনুমোদন নেই। আজকের অভিযান মূলত: অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিসের জন্য। আমরা আজকের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছি। সেই সাথে তাদের সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে এই বাস সার্ভিসগুলো বন্ধ না হলে গাড়িগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Manual8 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com