• সিলেট, রাত ৯:৪১, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি

Manual6 Ad Code

রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন করা হয়।

৭ সদস্যের কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়েছে।

Manual8 Ad Code

কমিটিতে সদস্য হিসেবে আছেন- সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও মকসুদ আহমদ (স্থানীয় ক্রীড়াবিদ)।

Manual4 Ad Code

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ -এর ধারাঃ ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে সিলেট জেলার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।’

Manual3 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com