• সিলেট, রাত ১০:১৬, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের দুইটি হাসপাতালসহ শনিবার বিদ্যুৎহীন থাকবে অর্ধশত এলাকা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬
সিলেটের দুইটি হাসপাতালসহ শনিবার বিদ্যুৎহীন থাকবে অর্ধশত এলাকা

Manual1 Ad Code

সিলেটের দুইটি হাসপাতালসহ শনিবার বিদ্যুৎহীন থাকবে অর্ধশত এলাকা

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ দুই হাসপাতাল (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাসহ সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দাদের শনিবার বিদ্যুৎহীন থাকবে। ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

Manual7 Ad Code

 

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী অনিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক এলাকা, কুরবানটিলা, জাহাঙ্গীরনগর, উপরপাড়া, দুস্কি, লাখাউড়া, ইসলামপুর, গুয়াবাড়ি, কালাউড়া, নালিয়া, কামারটিলা, পিঠাগড়া, সরিষাকান্দি, চিতল মাটি, কুমারগাঁও বাসস্ট্যান্ড, শেখপাড়া, তেমুখী, কুমারগাঁও বি/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া ইউরো বাংলা সিরামিকস, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, ঘোপাল, আউসা, বলাউরা, লালারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও, কান্দিগাঁও, খশেরগার্ড, ভগতিপুর, কাজিরগাঁও, টুকেরবাজার, পীরপুর, গৌরীপুর, চানপুর, জাঙ্গইল, ক্ষিত্তারগাঁও, রাজারগাঁও, লামাকাজী, মাছবাজার, সৎপুর, দোকানিপাড়া, আতাপুর, হাজারিগাঁও, পাঠানেরগাঁও, মির্জারগাঁও, মিরেরগাঁও, লামাকাজী বাজার, নূরানীপাড়া, কেশবপুর, আকিলপুর, মাদবপুর, সোনাপুর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, ভাটা বাজার, লেকসিটি, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আখালিয়া, উত্তর বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল রোড, পশ্চিম কাজলশাহ ও নরসিংটিলা।

 

এ ছাড়া তালিকাভুক্ত এলাকাগুলোর তৎসংলগ্ন ও আশপাশের এলাকাও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

বিউবো জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ দ্রুত শেষ করা সম্ভব হলে ঘোষিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com