• সিলেট, রাত ৮:০৫, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ‌‌‌‌‘স্বনন সাহিত্য’ সম্মাননা প্রদান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
মৌলভীবাজারে ‌‌‌‌‘স্বনন সাহিত্য’ সম্মাননা প্রদান

Manual5 Ad Code

মৌলভীবাজারে ‌‌‌‌‘স্বনন সাহিত্য’ সম্মাননা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ প্রবর্তিত ‘স্বনন সাহিত্য পুরস্কার-২০২৬’ পেলেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং কবি ও ‘অগ্নিশিখা’ সম্পাদক সুমন বনিক। এ বছর কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সুমন বনিককে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে দু-দিনব্যাপী স্বনন সাহিত্য উৎসবের প্রথম দিনে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন-শিল্পকলা একাডেমির সচিব কবি জাকির জাফরান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ অতিথি হিশেবে ছিলেন- লোকগবেষক আহমদ সিরাজ, কবি কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, কবি প্রাবন্ধিক অধ্যাপক স্বপন নাথ, কবি সম্পাদক কামরুল বাহার আরিফ, কবি-সম্পাদক নাহিদ আশরাফী, লেখক-গবেষক অপূর্ব শর্মা প্রমুখ।

Manual2 Ad Code

শুক্রবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে বর্ণাঢ্য আনন্দর‍্যালীতে আগত কবি-লেখক-আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন। প্রথম পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন স্বনন সম্পাদক কবি সুনীল শৈশব, উদ্বোধনী আলোচনায় উপস্থিত সুধীজনদের মাঝে বক্তব্য প্রদান করেন সৈয়দ মুজিবুর রহমান,ডাক্তার অঞ্জন ভৌমিক,ডাক্তার বিনেন্দু ভৌমিক ডাক্তার ওবায়েদ বাপ্পি এমএ আহাদ, মজিবুর রহমান রঞ্জু , এডভোকেট মিজানুর রহমান,এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, নুরুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা, স্বনন সাহিত্য উৎসবের সফলতা কামনা করেন। দ্বিতীয় পর্বে ‘সাম্প্রতিক লিটলম্যাগাজিন আন্দোলন’ শীর্ষক সেমিনারে লিটল ম্যাগাজিন সম্পাদকগণ আলোচনায় অংশগ্রহণ করেন। তৃতীয় পর্বে ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ। চতুর্থ পর্বে “সমকালীন সাহিত্য, শিল্পচেতনা ও সিলেটের সাহিত্য” শীর্ষক আলোচনাসভা, সঞ্চালনা করেন ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।

Manual2 Ad Code

সন্ধ্যা সাতটায় পঞ্চম পর্বে স্বনন সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘স্বনন সাহিত্য উৎসব-২০২৬’ সম্মাননা প্রদান। সম্মাননা প্রদান পর্বে সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং ক্রেস্ট, মানপত্র ও অর্থমূল্যের প্রাইজবণ্ড প্রদান করা হয়। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন কবি মুজাহিদ আহমদ। প্রথম দিনের আয়োজনের শেষপ্রান্তে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করে পিঞ্জিরা সংগীতদল।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com