• সিলেট, রাত ৯:৫২, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অভিনব জা লি য়া তি! জুতার দোকান সিলগালা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬
সিলেটে অভিনব জা লি য়া তি! জুতার দোকান সিলগালা

Manual3 Ad Code

সিলেটে অভিনব জা লি য়া তি! জুতার দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে লাইসেন্স, সাইনবোর্ড, ম্যামোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

জানা গেছে, জিন্দাবাজারের মিতালি ম্যানশনের স্টেপ নামের জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

Manual1 Ad Code

এ সময় তাদের লাইসেন্স লগো ক্যাশম্যামোসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায় ‘পায়ে পায়ে’ নামক জুতার দোকানের। এ ব্যাপরে জিজ্ঞাসাবাদে ‘স্টেপ’ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাৎক্ষনিকভাবে দোকানটি সিলগালা করা হয়।

 

পাশাপাশি ৩ দিনের মধ্যে যথাযতভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হলে অবশ্যই দোকানটি খোলে দেওয়া হবে।

 

অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

 

Manual4 Ad Code

সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন দেবানন্দ সিনহা।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com