• সিলেট, রাত ৯:৫১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অভিযান, উদ্ধার নাইম- তামিম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬
সিলেটে অভিযান, উদ্ধার নাইম- তামিম

Manual1 Ad Code

সিলেটে অভিযান, উদ্ধার নাইম- তামিম

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুরের মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

 

Manual5 Ad Code

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির গণমাধ্যম শাখা।

Manual1 Ad Code

 

উদ্ধারকৃত কিশোররা হল সিলেট জেলার জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর এলাকার বেবুল আহমদের ছেলে মো. সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বড়বন এলাকার আব্দুস সাত্তারের ছেলে তামিম আহমদ (১৫)।

 

তারা দুজনই শাহপরাণ থানার খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

 

র‌্যাব জানায়, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় তারা দু’জন মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমদ তাদের অভিভাবকদের বিষয়টি অবগত করেন। তারা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তাদের কোনো সন্ধান না পেয়ে শাহপরাণ থানায় একটি জিডি (সাধারণ ডায়রি) করেন। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর নাইমের পিতার মোবাইলের ইমোতে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরতবর্তীতে একটি ভিডিও কলে নাইমের মতো দেখতে একজনকে হাতপা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয়েছে। ওই দিনই এরকম একটি ভিডিও প্রচার করা হলেও সামাজিক মাধ্যমে তোলপাড় চলতে থাকে।

Manual8 Ad Code

 

 

এরপর এসআরবি বিষয়টির ছায়া তদন্ত শুরু এবং তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

 

প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে যে, তারা মাদ্রাসায় পড়তে অনাগ্রহী হওয়ায় পালিয়ে ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল। তাদের মধ্যে একজনের এর আগেও একাধিকবার মাদ্রাসা থেকে পালানোর রেকর্ড আছে।

 

তাদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com