• সিলেট, রাত ৮:১৫, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

Manual5 Ad Code

পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়। পড়ালেখা করে দেশে বসেও ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।”

সিলেটের বিদেশ যাওয়ার প্রবণতা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে এই সংসদ সদস্য আরও বলেন, “বিদেশ যাওয়ার আগে অন্তত পড়ালেখা শেষ করুক।”

​সোমবার দুপুরে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে শেওলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রধান অতিথির বক্তব্য দেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমান নাসির ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপির সাবেক তাঁতীবিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট জুবের আহমদ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক তুহেল আহমদ চৌধুরী, বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল হক, বিএনপি নেতা ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মুরশেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব ইমরান আহমদসহ আরও অনেকে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুবনেতা ওলিউর রহমান নাসির এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওয়ার্ড বিএনপি নেতা বুরহান উদ্দিন।

​এছাড়া দিনব্যাপী এমপি এমরান আহমদ চৌধুরী শেওলা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com