• সিলেট, সকাল ৬:১০, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন সঞ্জয় দত্ত

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
সুনামগঞ্জে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন সঞ্জয় দত্ত

Manual5 Ad Code

সুনামগঞ্জে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন সঞ্জয় দত্ত

দোয়ারাবাজার প্রতিনিধি

Manual8 Ad Code

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

জানা যায়, সেপ্টেম্বর ২০২৬ মাসে পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত করা হয়।

Manual2 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. হুমায়ুন কবির, পিপিএম-সেবাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual4 Ad Code

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে এসআই সঞ্জয় দত্ত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই মূল্যায়ন ও স্বীকৃতি আমার কাজের প্রতি বড় অনুপ্রেরণা। এতে আমার দায়িত্ববোধ আরও বেড়েছে। দোয়ারাবাজার সীমান্ত ও থানা এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত না করা পর্যন্ত আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com