• সিলেট, ভোর ৫:২০, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শুরু হলো ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ‘অঞ্চল-৫’

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
সিলেটে শুরু হলো ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ‘অঞ্চল-৫’

Manual5 Ad Code

সিলেটে শুরু হলো ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ‘অঞ্চল-৫’

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ অঞ্চল-৫’ এর আঞ্চলিক পর্ব।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেটের সম্মেলনকক্ষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

এ আঞ্চলিক পর্বে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় মোট ৫২ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের এ্যাডহক কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব হওয়ায় ক্রীড়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্যের প্রত্যাশায় বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের সহায়ক হিসেবে দেশের সব ক্রীড়া ডিসিপ্লিনকে সমান গুরুত্ব দিয়ে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোঃ নূর হোসেন, সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোঃ মিনহাজুর রহমান মিনহাজ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি। শুভেচ্ছা বক্তব্য দেন দাবাড়ু ও সিলেট বিভাগীয় দাবা পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ মাহফুজুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা দাবা উপকমিটির সভাপতি সহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা দাবা উপকমিটির সভাপতি আব্দুর রব, মৌলভীবাজার জেলা দাবা উপকমিটির সভাপতি মছব্বির আলীসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দাবা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।

Manual7 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতার মধ্য দিয়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দাবাড়ুরা জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

 

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com