বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এই সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক বেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ।
সভায় কোতোয়ালী থানা তাঁতী দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, ফরহাদ উদ্দিন, বাবুল, আব্দুল কাদির পাপ্পু, আব্দুস মহিদ, মিজানুর রহমান মিজান, হোসেন আহমদ, আলী আরসাদ খান দিপু, আব্দুর রহমান, স্বপন আহমদ, জালাল আহমদ, আলামিন, হানিফ আহমদ, ইফতেখার আহমদ চৌধুরী, সাহেদুল ইসলাম তারেক, সুমন আহমদ, মহানগর সদস্য এমদাদ হোসেন ভূইয়া, হেলাল আহমদ, রিপন খান, মনির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। তাঁতী সমাজকে সুসংগঠিত করার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করতে হবে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই কোতোয়ালী থানা কমিটি গঠনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, আগামী দিনে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কোতোয়ালী থানা তাঁতী দল অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে বিচলিত না হয়ে শহীদ জিয়ার আর্দশ, বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে পাথেয় করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি