• সিলেট, রাত ৪:১১, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাই-শাল্লায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি নাছির চৌধুরীর

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬
দিরাই-শাল্লায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি নাছির চৌধুরীর

Manual1 Ad Code

দিরাই-শাল্লায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি নাছির চৌধুরীর

দিরাই প্রতিনিধি

 

সুনামগঞ্জের দিরাই-শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

Manual2 Ad Code

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে সরকারি বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

Manual4 Ad Code

শুক্রবার (৯ অক্টোবর) সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-২ মহোদয়ের সাথে দুর্গাপূজা সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলার আহ্বায়ক অশোক তালুকদার।

 

সভায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, দিরাই-শাল্লা বরাবরই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আপনারা এই সম্প্রীতি বজায় রাখবেন।

 

Manual6 Ad Code

তিনি বলেন, চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে যেতে হবে। যাওয়ার আগে দুর্গাপূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাবেন। পূজামণ্ডপের সরকারি বরাদ্দের বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিটি পূজামণ্ডপে এক টন করে চাল বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেন।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মনোজ পুরকায়স্থ, সদস্য সচিব স্বাধীন চৌধুরী, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বকুল বনিক এবং পৌর পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি হরিপদ দেবনাথ।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com