• সিলেট, রাত ১:০৮, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অ্যাডভোকেট জামানের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
সিলেটে অ্যাডভোকেট জামানের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

Manual3 Ad Code

সিলেটে অ্যাডভোকেট জামানের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বাদ এশা নগরীর টিলাগড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সার্বিক ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এই মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন টিলাগড় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী। মোনাজাতে বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের এক আপোষহীন প্রতীক। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।

অনুষ্ঠানে সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং দুস্থদের মাঝে শিরনি ও খাবার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com