• সিলেট, রাত ১০:০৩, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬
শাবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Manual1 Ad Code

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শাবি সংবাদদাতা

 

Manual2 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ‘জাতীয়তাবাদী আদর্শে শীতসহিষ্ণু বৃক্ষচারা বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি শরীফ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩০৫টি চারা বিতরণ করা হয়।

বিতরণকৃত গাছের মধ্যে ছিল পেয়ারা, কাঠবাদাম, জলপাই, নিম, আমলকী, তাল, জাম, ক্যাকটাস, অ্যালোভেরা, সুপারি, পাম এবং বিভিন্ন ফুলের গাছসহ নানান প্রজাতির শীতসহিষ্ণু উদ্ভিদ। এসব বৃক্ষ বিশ্ববিদ্যালয়ের কিন স্কুলের শিশু, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক পাবেল শাহরিয়ার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুহাগ ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ অন্যান্য নেতাকর্মী।

উদ্যোগটি সম্পর্কে শাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি শরীফ আহমেদ বলেন, “পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং পরিবেশের প্রতি ভালোবাসা থেকে আমার এই সামান্য প্রচেষ্টা। আমি মনে করি, তরুণ প্রজন্ম এটি দেখে অনুপ্রেরণা পাবে। জাতীয়তাবাদী আদর্শের জায়গা থেকে আমরা একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে দায়বদ্ধতা অনুভব করি। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. খায়রুল ইসলাম বলেন, “পরিবেশ সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের এরূপ পরিবেশবান্ধব সামাজিক কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

 

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “ব্যক্তিগত উদ্যোগে সে টিউশনির টাকা জোগাড় করে যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা অন্যদের জন্য অনুকরণীয়। আমাদের আহ্বান থাকবে, অন্যান্য সংগঠন ও ছাত্রনেতারা যেন শিক্ষার্থী ও ক্যাম্পাসের কল্যাণে এভাবেই এগিয়ে আসে।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com