• সিলেট, রাত ৪:১০, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের এয়ারপোর্ট থেকে আ ট ক ৪

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬
সিলেটের এয়ারপোর্ট থেকে আ ট ক ৪

Manual8 Ad Code

সিলেটের এয়ারপোর্ট থেকে আ ট ক ৪

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়েছে। তারা সবাই চোরাকারবারী বলে দাবি করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

 

Manual6 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার দেবাইবহর থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

 

আটকৃতরা হলেন, টাঙ্গাইল সদরের কাতুলী উত্তর এলাকার মৃত আবুল কাশেম ও রাজিয়া বেগমের ছেলে মেহেদী হাসান (৪৫), গাজীপুর জেলার টঙ্গী থানার ইসলামপুর দত্তপাড়া এলাকার মো. বিল্লাল হোসেন ও রওশন আরা বেগমের ছেলে হাবীবুল্লাহ (৪১), গোয়াইনঘাট জাফলংয়ের ইসলামপুর দুভাগ এলাকার মো. আব্দুল খালিক ও জোশনা বেগমের ছেলে মো. জসিম উদ্দিন (২৯), এয়ারপোর্ট মালনীছড়া চা বাগান মাঝ লাইনের মৃত মুকুল কুমার দে ও বিবা রানী দে’র ছেলে মিটুন কুমা দে প্রমুখ।

এসময় তাদের হেফাজত থেকে কিটক্যাট, ভারতীয় শাড়ী, অলিভওয়েল, চকোলেট, কিসমিস, প্রসাধনী সামগ্রীসহ অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয় যার বাজার মূল্য ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে (নং ১৮/১৪/১০/২৬) ৪ জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com