• সিলেট, দুপুর ২:০০, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিলে লাগবে ‘প্রমাণ’, না হলে…

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটের হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিলে লাগবে ‘প্রমাণ’, না হলে…

Manual4 Ad Code

সিলেটের হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিলে লাগবে ‘প্রমাণ’, না হলে…

অনলাইন ডেস্ক

 

সিলেটের আবাসিক হোটেলগুলোর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হোটেল মালিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি বলেন, কোনো পুরুষ ও নারী হোটেলে রুম ভাড়া নিতে এলে তারা স্বামী-স্ত্রী হিসেবে যে পরিচয় দিচ্ছেন, তা কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা উচিত। পরিচয় মেলানো না গেলে তাদের ফিরিয়ে দেওয়া বা বিষয়টি পুলিশকে জানানো প্রয়োজন।

Manual2 Ad Code

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানাধীন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সিয়ানাহ ট্রাস্ট আয়োজিত “পুণ্যভূমি সিলেটের পবিত্রতা রক্ষায় আবাসিক হোটেল মালিকদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual5 Ad Code

পুলিশ কমিশনার জানান, সিলেট নগরীতে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং জনস্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগে নগরবাসীর সহযোগিতা পাওয়া গেছে। তবে কিছু আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট হোটেল সিলগালা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, সিলেট পুণ্যভূমি হিসেবে পরিচিত; এখানে বহু অলি-আওলিয়া শায়িত আছেন। সামাজিক শৃঙ্খলা রক্ষায় শালীনতা বজায় রাখা জরুরি। ব্যবসা হালাল, তবে হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে সেই ব্যবসা হারাম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে- এমন মন্তব্যও করেন তিনি।

হোটেল বোর্ডারদের পরিচয় যাচাইয়ের জন্য প্রযুক্তিনির্ভর একটি সমাধানের কথাও তুলে ধরেন পুলিশ কমিশনার। তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে বোর্ডারদের তথ্য দিলে তা পুলিশের ডেটাবেজে যাচাই হয়ে যাবে। স্বামী-স্ত্রী পরিচয়ে রুম নেওয়া অতিথিদের তথ্য এন্ট্রি দেওয়া হলে ‘জিনিয়া অ্যাপ’ থেকে কনফারমেশন এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হবে। এতে হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভা শেষে তিনি বলেন, সমাজে নৈতিকতা বজায় থাকলে আল্লাহর রহমত বর্ষিত হয়; আর বেহায়াপনা ও অশ্লীলতা বৃদ্ধি পেলে তার নেতিবাচক প্রভাব সমাজে দেখা দেয়- ধর্মীয় বয়ানে এমন উল্লেখ রয়েছে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com