• সিলেট, রাত ৮:৫২, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৬তম কমিটির নেতৃত্বে মুবাশ্বিরা-শাখাওয়াত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৬তম কমিটির নেতৃত্বে মুবাশ্বিরা-শাখাওয়াত

Manual1 Ad Code

শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৬তম কমিটির নেতৃত্বে মুবাশ্বিরা-শাখাওয়াত

Manual2 Ad Code

শাবি সংবাদদাতা

Manual8 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৬তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী নূর এ মুবাশ্বিরা এবং সাধারণ সম্পাদক পদে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের বিগত কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করে গঠনতন্ত্র অনুযায়ী গঠিত আট সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচালনায় নতুন কমিটি মনোনয়ন ও ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আকরামুল হোসাইন এবং সহ-সভাপতি হিসেবে তাফসিয়া সরকার মীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও তানিয়া আক্তার, কোষাধ্যক্ষ জান্নাত আরা সিনথিয়া, সহকারী কোষাধ্যক্ষ জনি জান্নাত, সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক আকাশ দাস, দপ্তর সম্পাদক সুমাইয়া শিমু মায়া, সহকারী দপ্তর সম্পাদক মুমতাহিনা আফরোজ।

পাশাপাশি যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল নাঈম শুভেচ্ছা, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে নাদিয়া মেহেজাবিন, প্রকাশনা সম্পাদক পদে জয় চন্দ্র রায়, সহকারী প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ ইখলাস খান, প্রচার সম্পাদক পদে পলি রায়, সহকারী প্রচার সম্পাদক পদে নিশি আক্তার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান, সহকারী তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইফফাত সানিয়াহ মনোনীত হয়েছেন।

এছাড়া শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সিনথিয়া দেবী বর্ষা ও শান্তা ইসলাম এবং সহকারী শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বর্ণালী মালাকার, অনন্যা দাস শ্রাবন্তী ও তাসফিয়া তাবাসসুম অথৈ দায়িত্ব পেয়েছেন।

কমিটির বিভিন্ন সমন্বয়ক হিসেবে রয়েছেন প্রধান সমন্বয়ক মো. ফাহাদ সরকার, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মিতালী সরকার ও মো. মাসাফি, সহকারী শিক্ষা বিষয়ক সমন্বয়ক তৌহিদুল ইসলাম, আনিকা তাবাসসুম ঊষা, স্নেহ সিনহা ও নিলয় দাস, রক্তদান বিষয়ক সমন্বয়ক সালমা সাদিয়া শিমু ও সরল আচার্য্য, সহকারী রক্তদান বিষয়ক সমন্বয়ক মো. আশিক, কণিকা চক্রবর্তী, দীপন রায় দিপু ও ফখরুল আমিন।

Manual6 Ad Code

সবশেষে চ্যারিটি বিষয়ক সমন্বয়ক হিসেবে খাদিজাতুল কোবরা ও বদরূল হায়দার নূর এবং সহকারী চ্যারিটি বিষয়ক সমন্বয়ক হিসেবে আকাশ আহমেদ, আকিল মাহমুদ, সাদিনা জান্নাত ও তাসলিমা আক্তার মনোনীত হয়েছেন।

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com