• সিলেট, রাত ৮:৫৬, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চু রি, সাড়ে ৫ লাখ টাকার মালামাল লু ট

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
সিলেটে চু রি, সাড়ে ৫ লাখ টাকার মালামাল লু ট

Manual1 Ad Code

সিলেটে চু রি, সাড়ে ৫ লাখ টাকার মালামাল লু ট

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেট নগরীর ১৮ নম্বর ওয়ার্ডস্থ ঝর্ণারপাড় এলাকায় একটি বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে ঝর্ণারপাড়ের ৯৫/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

 

এ সময় বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, তিনটি স্মার্টফোন ও দুটি হাতঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. আরাফাত বিন ইসলাম (৩৮)। এ বিষয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি চুরি হওয়া মোবাইল ফোনগুলো ব্যবহার করে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বাসা চুরির ঘটনায় ভুক্তভোগী আরাফাত কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সিলেটভিউকে নিশ্চিত করেছেন তিনি।

ভুক্তভোগী অভিযোগে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে গত ২০ অক্টোবর পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যান মো. আরাফাত। যাওয়ার আগে বাসার দরজা-জানালা বন্ধ করে মূল দরজায় তালা লাগিয়ে যান তিনি। পরবর্তীতে অজ্ঞাতনামা চোর বাসার মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।

Manual5 Ad Code

পরে বাসার আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল তছনছ করে কাঠের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, তিনটি অব্যবহৃত স্মার্টফোন ও দুটি হাতঘড়ি নিয়ে যায় চোরেরা। পরবর্তীতে ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী জেবা খানম (৩০) ফোন করে বাসার দরজা খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকার বিষয়টি আরাফাতকে জানান। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় এসে চুরির ঘটনা দেখতে পান।

Manual8 Ad Code

 

এ ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আরাফাত। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

 

সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল নগরীতে চুরি-ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জনপ্রতিনিধি না থাকলে জনগণের দেখভাল করবে কে—এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন, তিনি আছেন কি না, তা বোঝাই দায়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

নগরীতে চুরি-ডাকাতির ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সাবেক এই কাউন্সিলর।

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com