• সিলেট, রাত ৮:৫৫, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বজয়ী হাফেজ হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
বিশ্বজয়ী হাফেজ হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

Manual3 Ad Code

বিশ্বজয়ী হাফেজ হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল পয়েন্টস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক (সিসিক) ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, ‘হাফেজ ইহতেশামুল হক হীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জন করে সিলেট তথা সমগ্র বাংলাদেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন। তাঁর এই অসামান্য সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কোরআন চর্চায় আরও অনুপ্রেরণা যোগাবে।’

Manual1 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেস অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual7 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com