• সিলেট, সকাল ৬:২২, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জের ধ র্ষ ক রনি গ্রে প্তা র, উদ্ধার কিশোরী

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
হবিগঞ্জের ধ র্ষ ক রনি গ্রে প্তা র, উদ্ধার কিশোরী

Manual3 Ad Code

হবিগঞ্জের ধ র্ষ ক রনি গ্রে প্তা র, উদ্ধার কিশোরী

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

মিথ্যা প্রলোভন দেখিয়ে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রনি মিয়া (২২) কে। অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে (সোমবার দিবাগত রাত) র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ একদল সদস্য যৌথভাবে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার পানিহাতা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও রনিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

Manual8 Ad Code

রনি পানিহাতা গ্রামের খোর্শেদ আলমের ছেলে।

 

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রনি ও তার লোকজন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ওই কিশোরীর বাড়িতে ঢুকে এবং কৌশলে তাকে অপহরণ করে রাজধানী ঢাকায় নিয়ে যায়।

 

Manual6 Ad Code

এরপর ওই কিশোরী তার পিতাকে ফোন দিয়ে জানায় তাকে ঢাকা থেকে মাধবপুর নিয়ে আসা হয়েছে। রনি তাকে ধর্ষণ করেছে বলেও জানায় কিশোরীটি।

 

এরপর তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করে এবং ধর্ষককে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

তাদের দুজনকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com