• সিলেট, দুপুর ১২:২৪, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মহররমের নফল ইবাদত

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৬
মহররমের নফল ইবাদত

Manual5 Ad Code

প্রতীকী ছবি

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

মহররমের নফল ইবাদত

আবদুর রশিদ

 

 

মহররম হিজরি সনের প্রথম মাস। হিজরি সন চান্দ্রবর্ষভিত্তিক একটি সন। দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক (রা.)-এর খেলাফতকাল ছিল ইসলামের বিজয় ও সম্প্রসারণের স্বর্ণযুগ। আরবের সীমা পেরিয়ে রোম ও পারস্য পর্যন্ত ইসলামি খেলাফত সম্প্রসারণের ফলে নতুন এলাকার কর্মচারী-কর্মকর্তা নিয়োগ করে রাজধানী মদিনার সদর দপ্তর থেকে বিভিন্ন নির্দেশসংবলিত চিঠি ইস্যু করা হতো। কর্মকর্তারাও প্রয়োজনবোধে খলিফার কাছে দিকনির্দেশনার জন্য চিঠি পাঠাতেন। কিন্তু তাতে সুনির্দিষ্ট সন-তারিখ না থাকায় বিপাকে পড়তে হতো। বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে প্রচলিত সময় গণনার পদ্ধতি অনুসরণের বদলে সাহাবিরা একটা নতুন সন প্রবর্তনের তাগিদ অনুভব করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হিজরি সাল গণনা শুরু করার বিষয়ে সাহাবিগণ ঐকমত্যে পৌঁছান।

Manual3 Ad Code

মহররম নফল ইবাদতের মাস। ১০ মহররম বা আশুরার দিন রোজা রাখা এ মাসের অন্যতম আমল। রসুলুল্লাহ (সা.) মহররমে আমল করার কথা বলেছেন। আশুরায় রোজা রাখার পাশাপাশি তওবা-ইসতিগফার ও দানসদকার কথাও বলেছেন। মহররমজুড়ে বেশি বেশি নফল রোজা ও তওবা-ইসতিগফারের প্রতি সবাইকে উৎসাহিত করেছেন। তাই মাসব্যাপী আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা মোমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি রমজানের পর আর কোনো মাসে রোজা রাখতে চাও তবে মহররমে রোজা রাখ। কেননা সেটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে, যেদিন আল্লাহ অনেকের তওবা কবুল করেন। ভবিষ্যতেও আরও অনেক মানুষের তওবা কবুল করবেন।’ (তিরমিজি, মুসনাদে আহমদ)। মহররমে সবচেয়ে উত্তম হলো কোরআন-হাদিসে বর্ণিত ইসতিগফারবিষয়ক দোয়াগুলো বুঝে বুঝে পড়া। এ দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেবেন বলে আশা করা যায়। রমজানের ফরজ রোজার পর মহররমের নফল রোজার গুরুত্ব সবচেয়ে বেশি। রসুল (সা.) হিজরতের পর হজরত মুসা (আ.)-এর সুন্নত হিসেবে আশুরার দিন এবং আগের অথবা পরের দিন রোজা পালনের হুকুম দেন।

♦ লেখক : ইসলামি গবেষক

 

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com