• সিলেট, রাত ৮:৪২, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃ ত্যু, শেষকৃত্য সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬
কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃ ত্যু, শেষকৃত্য সম্পন্ন

Manual7 Ad Code

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃ ত্যু, শেষকৃত্য সম্পন্ন

Manual8 Ad Code

 

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর নেই।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট নগরীর চালিবন্দর শ্মশান ঘাটে পুষ্প রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চৈতালী সংঘ ও কমলা ভান্ডার জুয়েলার্সের আল-হামরা শাখার নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় পরিচালনায় পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, সিলেট জেলা শাখার চেয়ারম্যান মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র ভাইস চেয়ারম্যান মদন মোহন কর্মকার সহ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার সদস্যবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মধ্যে কন্যা নির্মলা রায়, জামাতা শিবু রায়, পুত্র নির্মল কুমার রায় ও তাঁর স্ত্রী রুমা রায় এবং পুত্র নীহার কুমার রায় ও তাঁর স্ত্রী কনিকা রায়। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পুষ্প রায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুষ্প রায়ের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সিলেটের সকল সোনার দোকান বন্ধ রাখা হয়েছে।-বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com