• সিলেট, সন্ধ্যা ৭:৩৮, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

একযোগে সিলেটের ৩ কর্মকর্তা বদলি

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬
একযোগে সিলেটের ৩ কর্মকর্তা বদলি

Manual7 Ad Code

একযোগে সিলেটের ৩ কর্মকর্তা বদলি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট বিভাগে একযোগে তিনজন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বিভাগের বিভিন্ন কার্যালয়ে নতুন করে চারজনকে পদায়ন করা হয়েছে। সারা দেশে মোট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

Manual6 Ad Code

সোমবার (২৬ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মোহাম্মদপুর থেকে আব্দুল কাদিরকে সিলেট সদর, কক্সবাজারের উখিয়া থেকে মো. মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুর, ঢাকার শ্যামপুর থেকে মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুর এবং ঢাকার পল্লবী থেকে মো. জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে পদায়ন করা হয়েছে।

 

অন্যদিকে, সিলেট সদরের মিনহাজ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. তফাজ্জল হোসেনকে নরসিংদীর পলাশ এবং সিলেটের বিয়ানীবাজারের মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়ায় বদলি করা হয়েছে।

Manual8 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

 

এ ছাড়া নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com