যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
শান্তিগঞ্জ প্রতিনিধি
‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সালিক আহমদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।