• সিলেট, রাত ১০:৩৮, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে নিজ ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
সুনামগঞ্জে নিজ ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

Manual3 Ad Code

সুনামগঞ্জে নিজ ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গ্রামবাসীকে নিয়ে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এক বাবা। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিত তোফায়েল আহমেদকে (২৬)। তিনি বিশ্বম্ভপুর উপজেলার খোকা মিয়া ছেলে।

জানা যায়, মাদকাসক্ত ওই ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পুরো পরিবার। কোনোভাবেই তাঁকে মাদক থেকে ফেরানো যাচ্ছিল না। ঘরে বসেই ইয়াবা সেবন করতেন। বাধ্য হয়ে বাবা খোকা মিয়া সোমবার গ্রামবাসীকে নিয়ে ছেলেকে আটক করেন। পরে খবর দেওয়া হয় প্রশাসন ও পুলিশকে।

Manual6 Ad Code

 

এরপর ভ্রাম্যমাণ আদালত আটক তোফায়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার। এ সময় তোফায়েলের বাবা ও এলাকার আরও লোকজন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

ইউএনও সকিনা আক্তার বলেন, মাদকসেবী ছেলের যন্ত্রণায় পরিবার অতিষ্ঠ ছিল। খবর দেওয়ার পর তাঁকে আটক করে নিয়ে আসা হয়। শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায় জড়িতদেরও আইনের আওতায় আনতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com