• সিলেট, রাত ১০:১৮, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান

Manual7 Ad Code

সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন ও ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৪ নভেম্বর) সিলেট বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

 

এই অভিযানের নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এই সময় তার সাথে অভিযানে সহযোগীতা করেন সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রোকন মিয়া, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা।

এসময় ১০টি ড্রেজার মেশিন, তিনটি এক্সেভেটর, তিনটি জেনারেটর ও পাঁচটি বারকি নৌকা ধ্বংস করা হয়। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫ ধারা অনুযায়ী ওই অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি টায়ার কেটে দেওয়া হয়, দুটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয় এবং আটটি এক্সেভেটরের ব্যাটারি জব্দ করা হয়।

 

Manual2 Ad Code

 

অভিযান শেষে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com