• সিলেট, রাত ১১:৩৩, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিয়াস আলী উচ্চবিদ্যালয় পরিদর্শনে এমপি লুনা

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
ইলিয়াস আলী উচ্চবিদ্যালয় পরিদর্শনে এমপি লুনা

Manual7 Ad Code

ইলিয়াস আলী উচ্চবিদ্যালয় পরিদর্শনে এমপি লুনা

Manual2 Ad Code

 

ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নিতে গত ৪ নভেম্বর বিদ্যালয় পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

 

Manual3 Ad Code

তাঁর বিদ্যালয় প্রাঙ্গণে আগমনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Manual5 Ad Code

বিদ্যালয় পরিদর্শনকালে তাহসিনা রুশদীর লুনা বলেন, একসময় এই এলাকায় কোনো রাস্তা ছিল না, স্কুল ছিল না। সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। মানুষের ভাগ্যোন্নয়নে এম ইলিয়াস আলী যে স্বপ্ন দেখেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার পক্ষেই কেবল এমন অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এম ইলিয়াস আলীর নামে নামকরণ হওয়ায় বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য নানা কূটকৌশল করা হয়েছিল। কিন্তু এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় হিংসুক ফ্যাসিস্টরা সেই অপচেষ্টায় সফল হতে পারেনি। দীর্ঘ ১৭ বছর বিদ্যালয়টি উন্নয়ন ও বৈষম্যের শিকার হয়েছে।

 

এদিকে, তাঁর বিদ্যালয় পরিদর্শন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া, শাহ জুনাব আলী ও আব্দুল বারী, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রবিষয়ক সম্পাদক মনছুর আহমদ, কাউছার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমদ, বিএনপি নেতা চেরাগ আলী, শাহীন আহমদ, মকবুল হোসেন, মিজান আহমদ, মকবুল আলী, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ফয়েজ আহমেদ, আব্দুল মতিন, শাহ নুর খান, আব্দুল আলী ও মখদ্দুছ আলী প্রমুখ।

তরুণ দল নেতা কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com