• সিলেট, সন্ধ্যা ৬:১৭, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফ, চলছে চিকিৎসা

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
সিলেটে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফ, চলছে চিকিৎসা

Manual5 Ad Code

ফাইল ছবি

সিলেটে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফ, চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

 

সিলেটের কোম্পানীগঞ্জে একটি প্রোগ্রাম শেষে অপর প্রোগ্রামে যোগ দিতে রওনা হয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual6 Ad Code

 

 

এরপর হঠাৎ তার শরীর খারাপ করলে তাকে দ্রæত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

Manual6 Ad Code

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের সাদা পাথরে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অপর একটি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

এসময় তিনি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

বর্তমানে তিনি ওই হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে আছেন।

 

Manual6 Ad Code

তার অবস্থা আশঙ্কা মুক্ত হলেও আর কত দিন বা কত সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে- সে বিষয়ে সূত্রটি কিছু জানাতে পারেনি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com