• সিলেট, রাত ১১:২৭, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জিন্দাবাজারে আ গু ন

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
জিন্দাবাজারে আ গু ন

Manual6 Ad Code

জিন্দাবাজারে আ গু ন

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি মার্কেটের সামনের অংশের বৈদ্যুতিক তার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

 

রবিবার (৮ নভেম্বর) বেলা পৌণে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

 

জানা যায়, রবিবার বেলা পৌণে ৩টার দিকে বারুতখানাস্থ একটি মার্কেটের দ্বিতীয়তলার সামনের অংশের প্রধান সড়কের উপর ঝুলন্ত অবস্থায় থাকা বৈদ্যুতিক তার থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটে ‘স্টেপ’ ও ‘স্কোয়াড’ নামের দোকানের ছাদের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরপর তিনবার বিকট শব্দও শোনা যায়। এতে জন সাধারণে পথ চলাচলে আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানা গেছে। যদিও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, বিদ্যুতের তারে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও আমাদের কাজ করতে হয় নি। আগুন আগেই নিয়ন্ত্রণে চলে আসে।

Manual2 Ad Code

 

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com