• সিলেট, রাত ১০:০৬, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামে জ্ঞানার্জন অবশ্যই পালনীয়

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬
ইসলামে জ্ঞানার্জন অবশ্যই পালনীয়

Manual2 Ad Code

ইসলামে জ্ঞানার্জন অবশ্যই পালনীয়

এম এ মান্নান

 

Manual1 Ad Code

রসুল (সা.) প্রেরিত হয়েছিলেন মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্য। শিশুদের জন্যও রয়েছে তাঁর মূল্যবান নির্দেশনা। মানবশিশু জন্মলাভ করেই কথা বলতে পারে না। হাঁটতে বা চলতে পারে না। নিজের ভালোমন্দ সে বোঝে না। তাকে গড়ে তুলতে হয় তিলে তিলে। শিশুকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব পালন করতে হয়। এটা শিশুর প্রতি বাবা-মা ও মুরুব্বিদের দায়িত্ব। শিশুর প্রাপ্য হক। ইসলাম এ হক পালনে বাবা-মা এবং স্বজনদের তাগিদ দিয়েছে।

Manual1 Ad Code

আমরা সবাই একসময় শিশু ছিলাম। আমাদের মা-বাবা শিক্ষক মুরুব্বি সবার পরিচর্যায় আমরা বর্তমান অবস্থায় এসেছি। আমাদের মধ্যে যারা এখন ভালো অবস্থানে আছি, যদি আমরা আমাদের মা-বাবা মুরুব্বি এবং শিক্ষকসহ অন্যদের কাছ থেকে যথাযথ পরিচর্যা এবং সুশিক্ষা না পেতাম তবে আমাদের অবস্থা কোথায় থাকত তা চিন্তা করলে অনুভব করা যায়। শিশুকালে সুশিক্ষা ও পরিচর্যা পাওয়া শিশুর আল্লাহ প্রদত্ত অধিকার। ইসলামে এটি ‘হুকুফুল আতফাল’ বা শিশু অধিকার হিসেবে বলা হয়। আমরা জানি কৃষক যখন ফসল বোনে তখন বীজতলায় সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে চারা সৃষ্টি করে। চারা ভালো হলে ভালো ফসল দেয়। পক্ষান্তরে চারা তৈরির সময় ভালো পরিচর্যা না হলে সে চারায় ভালো ফসল হয় না। কারণ যে চারা পুষ্ট হয় সে চারা ভালো ফসল দেয়। ঠিক তেমনি যদি আমরা শিশুদের সঠিকভাবে পরিচর্যা করতে পারি তবে আমাদের জাতি একটি সুন্দর ভবিষ্যতের অধিকারী হবে। আমাদের উত্তরাধিকাররা হবে দেশের সুনাগরিক। তারা কোনো অন্যায়ে জড়িত হবে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। পবিত্র কোরআনে মানুষকে অতি উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেছেন, ‘আমি মানুষকে অতি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। (সুরা তীন : আয়াত-৪)

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি আদম সন্তানকে (অর্থাৎ মানুষকে) মর্যাদা দান করেছি এবং জলে-স্থলে তাদের আরোহণ করিয়েছি। পবিত্র বস্তু দিয়ে তাদের রিজিক দিয়েছি এবং আমার বহুসংখ্যক সৃষ্টির ওপর সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ৭০)

মানুষ সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘আমি মানুষকে মদা মাটির সিক্ত কাদা থেকে সৃষ্টি করেছি।’ (সুরা হিজর, আয়াত-২৬)

Manual6 Ad Code

পবিত্র কোরআনের আরেকটি আয়াতে ইরশাদ করা হয়েছে, ‘তিনিই তো ওই সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভে নিজের ইচ্ছামতো আকৃতিতে গঠন করেন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।’ (সুরা আলে ইমরান, আয়াত-৬)

মানবজাতি সৃষ্টির সেরা। মানুষকে যিনি সৃষ্টি করেছেন এটি তাঁরই ঘোষণা। কোরআন পাকে মহান আল্লাহ বলেছেন, ‘তোমরাই সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে।’ (সুরা আলে ইমরান : আয়াত ১১০)

প্রশ্ন হলো সব মানুষই তো সৃষ্টির সেরা, তবে এর মধ্যে আল্লাহর কাছে কোন মানুষ প্রিয় হিসেবে বিবেচিত হবে? এ প্রশ্নের জবাবও আল্লাহ নিজেই দিয়েছেন। ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক খোদাভীরু ব্যক্তিই আল্লাহর কাছে বেশি সম্মানিত। (সুরা হুজরাত : আয়াত ১৩)

লেখক : প্রতিষ্ঠাতা সভাপতি, আল জান্নাতু হাফিজিয়া মাদরাসা কোরআন রিসার্চ অ্যান্ড ক্যাডেট ইনস্টিটিউট

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com