• সিলেট, রাত ১০:০৭, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এমইউ’র শিক্ষকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করলেন হার্ভার্ডের ড. আসিফ মুক্তাদির

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬
এমইউ’র শিক্ষকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করলেন হার্ভার্ডের ড. আসিফ মুক্তাদির

Manual2 Ad Code

এমইউ’র শিক্ষকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করলেন হার্ভার্ডের ড. আসিফ মুক্তাদির

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স অধ্যয়নরত বাংলাদেশি গবেষক ও স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ড. আসিফ মুক্তাদির মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবীন ও জুনিয়র শিক্ষকদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন। বিশ্ববিদ্যায়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যন ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির চার বিভাগের নবীন ও তরুণ শিক্ষকদের নিয়ে রোববার বিকেলে এই আয়োজন করা হয়। উচ্চশিক্ষায় উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণামূলক এ পথনির্দেশনামূলক অনুষ্ঠানে বাংলাদেশ তথা সিলেটের ছেলে ড. আসিফ মুক্তাদির মূলত বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, বৃত্তি অর্জনের কৌশল, গবেষণার ক্ষেত্র নির্বাচন এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

বাফেলো স্টেট ইউনিভার্সিটিতে বায়োলজিকেল সায়েন্সে ডিন এওয়ার্ডসহ উচ্চডিগ্রী অর্জনকারী এবং পরবর্তীতে ক্যানিসিয়াস ইউনিভার্সিটি ফিজিসিয়ান এসোসিয়েট স্টাডিজে মাস্টার্স ও প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডক্টর অব মেডিকেল সায়েন্স (ডিএমএসসি) ডিগ্রি অর্জনকারী যুক্তরাষ্ট্রের এচিভ-এর প্রতিষ্ঠাতা ড. আসিফ মুক্তাদির।

অনুষ্ঠানে তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়; বরং এটি জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও গবেষণার সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, একাডেমিক প্রস্তুতি, অধ্যবসায় এবং গবেষণার প্রতি গভীর আগ্রহ। আর্থিক সীমাবদ্ধতা যেন মেধাবী তরুণদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি ও ফান্ডিংয়ের সুযোগ সম্পর্কে আগে থেকেই ধারণা রাখা ভালো।

Manual2 Ad Code

নিজের লেখা ‘সম্ভাবনার দেশে স্বপ্ন জয়’ ও ‘আমেরিকার বৃত্তান্ত’ নামক দু’টি গ্রন্থের উদ্ধৃতি টেনে আসিফ মুক্তাদির বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরুণ শিক্ষকদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পরবর্তী সময়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ জন্য নিয়মিত গবেষণা, গবেষণা প্রকাশনা, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং গবেষণা সহযোগিতায় যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি নির্ভর করে তার শিক্ষক, শিক্ষা ও গবেষণার মানের ওপর। শিক্ষকদের জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটলে তার ইতিবাচক প্রভাব পড়ে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে। আজকের অনুষ্ঠান থেকে একজন শিক্ষকও যদি উপকৃত হন সেটাই আমাদের সার্থকতা। তিনি তরুণ শিক্ষকদের উচ্চশিক্ষা গ্রহণ, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা বিকাশ এবং অর্জিত জ্ঞান দেশের উচ্চশিক্ষার উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষকদের উচ্চতর ডিগ্রি অর্জন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবীন শিক্ষকদের এখন থেকেই দীর্ঘমেয়াদি একাডেমিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণামুখী মানসিকতা এবং আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ গড়ে তোলার মাধ্যমে তাঁরা নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেও এগিয়ে নিতে পারবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন ও জুনিয়র শিক্ষকরা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপের আবেদন, গবেষণার বিষয় নির্ধারণ, স্টেটমেন্ট অব পারপাস, গবেষণা প্রস্তাবনা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ড. আসিফ মুক্তাদির তাঁর বাস্তব অভিজ্ঞতার আলোকে এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও প্রক্টর সৈয়দ নকীব সাদী প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com