• সিলেট, রাত ৯:৪৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি

Manual3 Ad Code

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে ব্যাংকিং, করব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, পুঁজিবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।

Manual5 Ad Code

গত ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে।

বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে গভীরতর আর্থিক বাজার, শক্তিশালী বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারকে বাস্তবায়নযোগ্য বিনিয়োগ প্রকল্পে রূপ দিতে এডিবি সরকারি ও বেসরকারি খাতের দক্ষতা একত্র করে সহায়তা অব্যাহত রাখবে।

Manual6 Ad Code

প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।

Manual6 Ad Code

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং এডিবি যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেন। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে ৫০০টিরও বেশি নির্দেশক ব্যবহার করে এই মনিটর।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণসংক্রান্ত আরও পাঁচটি প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শক সহায়তা সম্প্রসারণে একটি চুক্তি সই করেছে এডিবি। এর ফলে এ ধরনের প্রকল্পের সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। প্রকল্পগুলোতে মোট এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা পরিকল্পনা করা হয়েছে। এসব প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার আশা করছে সংস্থাটি।

এডিবি জানায়, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার ফলাফল বাংলাদেশের সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন উদ্যোগের মহাপরিকল্পনা এবং ২০২৮-২০৩২ মেয়াদের দেশীয় অংশীদারত্ব কৌশল প্রণয়নে কাজে লাগানো হবে।

এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদস্যসংখ্যা ৬৯। এর মধ্যে ৫০টি সদস্য দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com