• সিলেট, রাত ৯:৫৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন

Manual5 Ad Code

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Manual8 Ad Code

সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

 

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আজ বুধবার একটি ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনের বিষয়ে একমত হয়েছে।

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলম্বোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এই কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো।

এই কমিশন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনে সহায়তা করবে। এটি বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার সুযোগ অনুসন্ধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিজ নিজ সরকারের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করে।

Manual5 Ad Code

এছাড়া, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও তারা মতবিনিময় করেন।
মন্ত্রীরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে এর গুরুত্ব স্বীকার করেন।

তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের জন্য উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com