• সিলেট, সন্ধ্যা ৬:২৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবিক ওসমানীনগর গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
মানবিক ওসমানীনগর গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম

Manual7 Ad Code

দুর্নীতিমুক্ত ও মানবিক ওসমানীনগর গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. আব্দুর রহিম। তিনি ‘বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান, মানবসেবামূলক কর্মকাণ্ড এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে এলাকায় নিজের অবস্থান তুলে ধরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় রয়েছেন ওসমানীনগরের এই কৃতি সন্তান।
তার প্রচারিত একটি ফেস্টুনে তাঁর প্রার্থিতা ও মূল অঙ্গীকারের বিষয়টি উঠে এসেছে। ফেস্টুনে প্রকাশিত বক্তব্যে মো. আব্দুর রহিম বলেছেন, “যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে ওসমানীনগর উপজেলাকে দুর্নীতিমুক্ত করবো—ইনশাআল্লাহ্।” তাঁর এই স্লোগান ও বার্তা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। প্রচারণায় রাস্তাঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে তিনি শুরু থেকেই সরব রয়েছেন। শুধু ওসমানীনগর নয়, দীর্ঘদিন ধরে সিলেট জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধেও নানা প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। সরকারি দপ্তরগুলোতে সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং সহজ যাতায়াত ও নাগরিক সেবা নিশ্চিত করাকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন আব্দুর রহিম। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিটি সরকারি অফিসে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন এবং প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা সহজে লাভ করতে পারেন, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে প্রশাসনিক সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত মো. আব্দুর রহিম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মানবসেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার পরিচয় তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। বিশেষ করে সিলেটের সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। ওসমানীনগর থেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ রোগীদের নিয়মিত খোঁজখবর রাখা এবং সঠিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়ে থাকেন আব্দুর রহিম। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসা সংক্রান্ত জটিলতা কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও স্বজনদের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের কাছে তাঁর মানবিক পরিচিতি তৈরি হয়েছে। পাশাপাশি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পক্ষে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ বজায় রেখেছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ওসমানীনগর উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিরামহীনভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আব্দুর রহিম। সমাজের সর্বস্তরের মানুষকে সক্রিয় করে অংশগ্রহণমূলক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রেখে অবকাঠামো ও সেবার মানোন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করার ওপর জোর দিচ্ছেন এই প্রার্থী। ওসমানীনগর উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণার দিক থেকে আব্দুর রহিম বেশ এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটারদের অনেকে। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এলাকায় যেকোনো সমস্যা দেখা দিলে তিনি সেখানে ছুটে যান এবং সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেন। এই ধারাবাহিক যোগাযোগ ও উপস্থিতি তাঁর প্রচারণাকে গতিশীল করেছে।
সব মিলিয়ে উন্নয়ন কাজে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও সেবা নিশ্চিত করার অঙ্গীকার, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তা এবং মানবসেবার প্রত্যয় নিয়ে আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মো. আব্দুর রহিম।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com