• সিলেট, রাত ৯:৪৯, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

Manual8 Ad Code

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামীকাল রবিবার থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশনের (ইসি)।

রবিবার প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর এনসিপিসহ ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি ।

শনিবার ইসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান।

Manual5 Ad Code

তিনি বলেন, রবিবার থেকে পরপর তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা মতবিনিময় করব। এরপর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

বিডি-প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com