• সিলেট, রাত ৯:৪৯, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এবিজি মিডিয়া কাপের ট্রফি উন্মোচন

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
এবিজি মিডিয়া কাপের ট্রফি উন্মোচন

Manual7 Ad Code

এবিজি মিডিয়া কাপের ট্রফি উন্মোচন
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো দেশের গণমাধ্যমকর্মীদের অন্যতম বড় ক্রীড়া আসর ‘এবিজি মিডিয়া কাপ’-এর আকর্ষণীয় ট্রফি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ট্রফি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবাহান আনভীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন গণমাধ্যম দলের অধিনায়ক ও প্রতিনিধিরা। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, পেশাগত ব্যস্ততার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন চর্চার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান অংশগ্রহণকারী সব দলকে শুভকামনা জানান এবং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন টুর্নামেন্ট উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Manual3 Ad Code

ট্রফি উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার এবং জার্সি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত অধিনায়করা এমন একটি পেশাদার ও জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমগুলোর অংশগ্রহণে বসুন্ধরা স্পোর্টস সিটির অত্যাধুনিক মাঠে এবিজি মিডিয়া কাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এবারের আসরে দেশের ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি জাতীয় সংবাদপত্র, ১০টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১টি রেডিও স্টেশন অংশ নিচ্ছে।

টেলিভিশনের মধ্যে রয়েছে, দীপ্ত টিভি, এটিএন বাংলা, দেশ টিভি, এনটিভি, চ্যানেল আই, মাছরাঙা টিভি, গ্রিন টিভি, আরটিভি, নাগরিক টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল ওয়ান, স্টার নিউজ, বাংলাভিশন, বিটিভি, এটিএন নিউজ, এখন টিভি, এশিয়ান টিভি, যমুনা টিভি, সময় টিভি, টি স্পোর্টস ও নিউজ টোয়েন্টিফোর।

Manual4 Ad Code

পত্রিকার রয়েছে, কালবেলা, ডেইলি টাইমস অব বাংলাদেশ, আমাদের সময়, আজকের পত্রিকা, সমকাল, যুগান্তর, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, ইত্তেফাক, নিউ নেশন, খবরের কাগজ, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান।

Manual3 Ad Code

অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অংশ নিচ্ছে, ক্রিকফ্রেঞ্জি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য নিউজ, টাইমস টুডে, ঢাকা পোস্ট, দ্য ওয়েভ টোয়েন্টিফোর, ঢাকা জার্নাল, জাগোনিউজ টোয়েন্টিফোর, এশিয়া পোস্ট ও বাংলানিউজ টোয়েন্টিফোর এবং রেডিও স্টেশনের মধ্যে অংশগ্রহণ করছে, রেডিও ক্যাপিটাল।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com