• সিলেট, রাত ২:৪২, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংকে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, দুই ঈদে মিলবে কত দিন

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
ব্যাংকে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, দুই ঈদে মিলবে কত দিন

Manual1 Ad Code

ব্যাংকে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, দুই ঈদে মিলবে কত দিন
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন দিবস উপলক্ষে ২০২৭ সালে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে।

বাংলাদেশ ব্যাংক রবিবার এ সংক্রান্ত পরিপত্র সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

Manual6 Ad Code

ছুটির তালিকা

২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।

এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবসে ব্যাংকে ছুটি থাকবে।

১৫ থেকে ২০ মে কোরবানির ঈদ এবং ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ১৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে ছুটি থাকবে।

বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে (নবমী ও বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংকে ছুটি থাকবে।

এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব ছুটির দিনে ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর যেসব ছুটি নির্ভরশীল, সেসবের তারিখ পরিবর্তন হতে পারে বলে পরিপত্রে জানানো হয়েছে।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com