• সিলেট, রাত ২:৩৬, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ৯০ লাখ টাকা টোল আদায়

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ৯০ লাখ টাকা টোল আদায়

Manual1 Ad Code

ফাইল ছবি

 

পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ৯০ লাখ টাকা টোল আদায়
অনলাইন ডেস্ক

 

 

পদ্মা সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত সেতুটি দিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৯০ লাখ ১২ হাজার ১০০ টাকা।

সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

বিবৃতিতে বলা হয়, সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৪৩টি যানবাহন পারাপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে ৫৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা।

Manual4 Ad Code

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৩০১টি যানবাহন পারাপার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ৩৬ লাখ ৮২ হাজার ৩০০ টাকা।

এতে আরও বলা হয়, ভোর ৬টা ১০ মিনিটের দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুর্বৃত্তদের সৃষ্ট অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে কাজ করেন। তারা অবরোধ প্রতিহত করেন।

Manual6 Ad Code

যাত্রী ও যানবাহনের ভোগান্তি এড়াতে শরীয়তপুর জেলা পুলিশের সুপারিশে মাওয়া প্রান্ত থেকে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ভোর ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট এ সিদ্ধান্ত কার্যকর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল পুনরায় শুরু হয়।

বিবৃতিতে বলা হয়, সকাল ৭টা ২০ মিনিট থেকে সেতুর মাওয়া ও জাজিরা-উভয় প্রান্তেই যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Manual8 Ad Code

পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ, বিজিবি, এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com