• সিলেট, রাত ২:৩৬, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিসল বিডি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজনে ন্যাশনাল কনফারেন্স সম্পন্ন

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
টিসল বিডি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজনে ন্যাশনাল কনফারেন্স সম্পন্ন

Manual8 Ad Code

টিসল বিডি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজনে ন্যাশনাল কনফারেন্স সম্পন্ন

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

টিসল বিডি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত ‘টিসল বিডি মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল কনফারেন্স ২০২৬’ সম্পন্ন হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ দিনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক এবং ইংরেজি ভাষা শিক্ষার সঙ্গে জড়িত দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষকেরা এতে অংশ নেন। এই সম্মেলনে বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার উদ্ভাবনী পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দিনের কার্যক্রম শুরু হয় জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির অধ্যাপক ড. তানিয়া হোসেনের অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে। ‘সামাজিক ন্যায়বিচারের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষণ ও মূল্যায়নের পুনর্গঠন : বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিরসন’ শীর্ষক প্রবন্ধে তিনি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক এবং সামাজিকভাবে দায়বদ্ধ ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক শাহ শামীম আহমেদ। ‘সঠিক স্তরে শিক্ষাদান ’ বিষয়ের ওপর আলোকপাত করে তিনি বাংলাদেশের প্রাথমিক স্তরের শিশুদের পঠন ও লিখন দক্ষতা উন্নয়নে ভিন্নধর্মী বা স্তরভিত্তিক শিক্ষাদানের প্রভাব নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের পরবর্তী অংশে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি জ্ঞান বিনিময়, গবেষণা, পেশাগত সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির উপর গুরুত্ব আরোপ করে ইন্টার‌্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ দিন অন্যতম আকর্ষণ ছিল ইংরেজি ভাষা শিক্ষণ পদ্ধতির ওপর ব্রিটিশ কাউন্সিল পরিচালিত কর্মশালা। এতে সিনিয়র একাডেমিক ম্যানেজার ইমরান সাইফুর ‘বাস্তব জীবনের জন্য ইংরেজি ব্যবহারিক ও জীবন-দক্ষতাভিত্তিক ইংরেজি শিক্ষণ’ বিষয়ে উপস্থাপনা করেন এবং সিনিয়র ম্যানেজার সমরেশ সাহা ‘ইংরেজি শ্রেণিকক্ষে প্রকল্প-ভিত্তিক শিখন ’ শীর্ষক সেশন পরিচালনা করেন। উভয় সেশনেই অর্থপূর্ণ যোগাযোগ দক্ষতা বিকাশের জন্য ব্যবহারিক এবং শিক্ষার্থীবান্ধব পদ্ধতির ওপর জোর দেওয়া হয়।

Manual7 Ad Code

এছাড়াও সম্মেলনে ‘পরীক্ষা থেকে শিখন অন্তর্ভুক্তিমূলক ইংরেজি ভাষা শিক্ষার রূপান্তরে শিখনের জন্য মূল্যায়নের ব্যবহার’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর অধ্যাপক ড. সুমেরা আহসান। এই সেশনে ইংরেজি ভাষা শিক্ষার সমসাময়িক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, গবেষণাভিত্তিক শিক্ষণ পদ্ধতি এবং বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার ভবিষ্যৎ সুদৃঢ় করার প্রতিশ্রুতিকে আরও বেগবান করেছে।

Manual3 Ad Code

কনফারেন্সের সেশন চলাকালে বিভিন্ন সময়ে তা পরিদর্শন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমিরেটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও উপ-উপাচার্য প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল।

Manual4 Ad Code

সনদপত্র বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কনফারেন্সেওে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com