• সিলেট, রাত ২:৩৬, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার চা-শ্রমিকদের পাশে থাকবে: সিলেটে শ্রমমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
সরকার চা-শ্রমিকদের পাশে থাকবে: সিলেটে শ্রমমন্ত্রী

Manual1 Ad Code

সরকার চা-শ্রমিকদের পাশে থাকবে: সিলেটে শ্রমমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

সরকার চা-শ্রমিকদের পাশে সব সময় থাকবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় মন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রায় আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার নেতৃত্বে চা-শ্রমিকদের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। এ সময় মন্ত্রী বিজয়ী চা-শ্রমিক নেতাদের মিষ্টিমুখ করান।

 

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, শ্রমিকদের সংগঠিত করে চা-শিল্পকে কীভাবে আরও সমৃদ্ধ ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, সরকার সে চেষ্টা করছে। শ্রমিকদের কল্যাণে এই সরকার কাজ করবে।

 

Manual8 Ad Code

চা-বাগানগুলোয় সঠিক নেতৃত্ব থাকলে কোনো সমস্যা বা সংকট থাকবে না উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (রাজু গোয়ালা) অঙ্গীকার করেছেন, সরকারের সব কর্মসূচি ও বিষয় বাস্তবায়নে আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবেন। চা-শ্রমিকদের যাবতীয় সমস্যা ও সংকটে আমরা সব সময় পাশে থাকব। আমাদের প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।’

Manual4 Ad Code

 

শ্রমমন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে উল্লেখ করে রাজু গোয়ালা বলেন, সরকারের সব উন্নয়নমূলক কাজে চা-শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়মিত অংশগ্রহণ থাকবে। তিনি আশা করেন, এখন থেকে নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হবে। এতে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com