• সিলেট, রাত ২:৩৯, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিজিবির ওপর হা ম লা, নিয়ন্ত্রণে ফাঁ কা গু লি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
সিলেটে বিজিবির ওপর হা ম লা, নিয়ন্ত্রণে ফাঁ কা গু লি

Manual5 Ad Code

সিলেটে বিজিবির ওপর হা ম লা, নিয়ন্ত্রণে ফাঁ কা গু লি

নিজস্ব প্রতিবেদক

পাথর নিক্ষেপ করে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারিরা এ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

Manual1 Ad Code

সিলেট ভ্রমণ গাইড

 

Manual1 Ad Code

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জের ওসি শফিকুল ইসলাম খান। তিনি জানান, বিজিবির অভিযান চলাকালে তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়। এ ঘটনায় থানায় বিজিবির পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। এ ঘটনায় ছয় থেকে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এরআগে শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে ঘটনাটি ঘটে।

 

Manual4 Ad Code

জানা গেছে, মাদক পাচারের সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইনে টহলে যায় বিজিবির সদস্যরা। ভোরে মাদক বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলটিসহ ১৬৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

 

 

অল্পক্ষণের মধ্যেই বিজিবি সদস্যদের লক্ষ্য করে ২০-৩০ জনের মাদক কারবারিদের একটি দল পাথর নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

Manual8 Ad Code

 

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে ৩ থেকে ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় থানায় মামলা করেছে বিজিবি।

 

 

বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর বলেন, সীমান্তে চোরাকারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা আমাদের উপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়। ফলে আত্মরক্ষার্থে আমরা (বিজিবি সদস্যরা) চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com