• সিলেট, রাত ৮:৫২, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে ‘চো র’ বলে গালি দেওয়ায় দুই পক্ষের মারামারি, প্রাণ গেল ১জনের

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
সুনামগঞ্জে ‘চো র’ বলে গালি দেওয়ায় দুই পক্ষের মারামারি, প্রাণ গেল ১জনের

Manual5 Ad Code

সুনামগঞ্জে ‘চো র’ বলে গালি দেওয়ায় দুই পক্ষের মারামারি, প্রাণ গেল ১জনের

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন সরদার (৫৫)। তিনি সাকিতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়ে তার বড় ভাই আজিমুল ইসলাম সরদার (৬০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

 

 

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইসলাম উদ্দিন ও আজিমুল আহত হন। পরে তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে আজিমুলকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual4 Ad Code

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, চোর ডাকার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com