• সিলেট, রাত ১০:১৩, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে জোড়া খু ন, হবিগঞ্জ থেকে গ্রে/প্তা/র ২

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
সুনামগঞ্জে জোড়া খু ন, হবিগঞ্জ থেকে গ্রে/প্তা/র ২

Manual3 Ad Code

সুনামগঞ্জে জোড়া খু ন, হবিগঞ্জ থেকে গ্রে/প্তা/র ২

নিজস্ব প্রতিবেদক

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, ভোর পৌণে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের পানিউন্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পীরেরগাঁও এলাকার জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) ও মৃত আছির আলীর ছেলে রোকন মিয়া (২৪)।

Manual5 Ad Code

এসআরবি জানায়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) ও তাদের পরিবারের সদস্যদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিল সুহেল ও রোকন মিয়াদের। তারই রেশ ধরে গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে মতিউর রহমানকে ঘেরাও করে তার উপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করা হয়।

এসময় তাকে রক্ষা করতে তার ছোটো ভাই মুজিবুর রহমান ছুটে এলে হামলা হয় তার উপরও। পরে তাদের স্বজনরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত মুজিবুর রহমান ও আতাউর রহমানকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় মতিউর রহমান বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (নং ১৪/৩০/১০/২৬) দায়ের করেন। গ্রেপ্তারকৃত সুহেল ও রোকন যথাক্রমে মামলার ৪ ও ১৪নং আসামী।

Manual3 Ad Code

এর আগে গত ৭ নভেম্বর এ মামলার অপর এক আসামীকে গ্রেপ্তার করে এসআরবি।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com