• সিলেট, রাত ৯:৫৩, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই সভার আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির প্রেসিডেন্ট লায়ন চন্দন সাহার সভাপতিত্বে ও বর সেক্রেটারী লায়ন জুমা আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ট্রেজারার জিল্লুর রহমান, লায়ন রেজাওউল হক রেজু, লায়ন গৌতম বণিক, লায়ন জাকির হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

সভায় নেতৃবৃন্দ ক্লাবের মানবিক ও সামাজিক বিভিন্ন সেবা মূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজসেবা ও আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও সিলেটে শিক্ষা, স্বাস্থ্য ও দুস্থদের সহায়তা নিশ্চিতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

সভায় ক্লাবের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং আগামীদিনের বিভিন্ন সামাজিক ও সেবাূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে ক্লাবের সংশ্লিষ্ট সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com