• সিলেট, বিকাল ৪:১০, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হ ত্যা কা রী দে র ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
হ ত্যা কা রী দে র ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ

Manual3 Ad Code

হ ত্যা কা রী দে র ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিক্ষোভে তিনি বলেন, ‌ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত দেওয়া না হবে, ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একই সঙ্গে ফ্যাসিবাদী খুনিদেরও দেশে ফিরিয়ে দিতে হবে। তারা ফেরত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভ চলাকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Manual7 Ad Code

বিডি-প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com