• সিলেট, সকাল ৯:১৭, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

Manual7 Ad Code

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে।

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যদি কোনো দূতাবাস আক্রান্ত হয়, যদি কোনো সাবোটাজ কর্মকাণ্ড এখানে চলে, তাহলে বহির্শক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না।

সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়। দেশের জনগণকে বলবো অহিংস এবং গণতান্ত্রিকভাবে রাজপথে নেমে আসুন, যারা সাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায়, দূতাবাসে হামলা করতে চায়, তাদের নিবৃত্ত করুন।

তিনি আরো বলেন, আমাদের আবেগ আছে। কিন্তু একইভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের লজিক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে।

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com