• সিলেট, রাত ১০:৪২, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দুলালের চালের ড্রামে যা পেল পুলিশ

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
সিলেটে দুলালের চালের ড্রামে যা পেল পুলিশ

Manual3 Ad Code

সিলেটে দুলালের চালের ড্রামে যা পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

গ্রেফতারকৃত ব্যক্তি জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর ছেলে দুলাল আহাম্মদ (২৮)।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউপির অন্তর্গত পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর বাড়ির বসত ঘরে তল্লাশী চালায় পুলিশ। এসময় দুলাল আহাম্মদ ঘরের চালের ড্রামের ভেতর থেকে রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি সর্বমোট ২১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

 

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com