সিলেটে হ ত্যা মা ম লা য় যুবলীগকর্মী কা রা গা রে
গোলাপগঞ্জ প্রতিনিধি
ডেভিল হান্ট ফেইজ-২’অভিযানে গোলাপগঞ্জে যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানিগাজী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরদিন রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত তারেক আহমদকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত তারেক উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর ছেলে তারেক আহমদ (২৯)।
পুলিশ জানিয়েছেন, তারেক স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদ জানান, গ্রেফতারকৃত তারেক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।